আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

চট্টগ্রামে "ডাক জীবন বীমা প্রসার: সমস্যা ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার    

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৪৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৪ ০৪:৪৪:২৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে "ডাক জীবন বীমা প্রসার: সমস্যা ও সম্ভাবনা" শীর্ষক সেমিনার    
চট্টগ্রাম, ৭ মার্চ : জাতীয় বীমা দিবস-২৪ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ডাক জীবন বীমা, চট্টগ্রামের উদ্যোগে "ডাক জীবন বীমা প্রসারঃ সমস্যা ও সম্ভাবনা " শীর্ষক সেমিনার হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা, ঢাকার জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম। সেমিনার উদ্বোধন করেন পোস্টমাস্টার জেনারেল, চট্টগ্রাম মোঃ ছালেহ আহাম্মদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার, চট্টগ্রাম কাজী মামুনুর রশিদ। এজিএম(ফিল্ড), চট্টগ্রাম গোপাল নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তা ছিলেন সুপারিন্টেন্ডেন্ট (পিএলআই), চট্টগ্রাম কে. এম. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জিপিও' র সিনিয়র পোস্টমাস্টার মোহাম্মদ মোহসীন উদ্দিন। বাসুদেব চন্দ্র দে ও সুজন ভট্টাচার্য এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এজিএম (ফিল্ড), সিলেট মোঃ রাসেল,  এজিএম (ফিল্ড),  কুমিল্লা মোঃ মনিরুল ইসলাম। ডাক জীবন বীমা সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন মিসেস শিল্পী তালুকদার ও আবদুল ওয়াজেদ অনিক।
সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন এপিএমজি নিপুল তাপস বড়ুয়া, পোস্টমাস্টার (সঞ্চয়) মোঃ সেলিম, মানিক চন্দ্র সিংহ, ডিআরএম. মনজুর হোসাইন, নুরুল মোস্তফা চৌধুরী, আবদুর রহমান, আবু হেলাল, পরিদর্শক রাজীব চৌধুরী,  কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, মোঃ মোজাম্মেল হোসেন, মিসেস কানিজ ফাতেমা, সেকান্দর হোসেন তালুকদার, সুপার (মাঠ)রাঙ্গামাটি, জাহেদুল হক ভূইঁয়া, সাবেক পরিদর্শক মোঃ শাহ কামাল চৌধুরী, পরিদর্শক (মাঠ)হবিগঞ্জ, শাহ মোঃ আমীর হোসেন, পরিদর্শক(মাঠ), কক্সবাজার মোঃ সাজ্জাদুল কাদের চৌধুরী,  হাটহাজারী ইউপিএম ইব্রাহিম খলিল, চকবাজারের এসপিএম  মোহাম্মদ আলী। বীমা প্রচারকদের মধ্যে বক্তব্য রাখেন সরওয়ার আলম, কর্মচারী নেতা জামাল হোসেন চৌধুরী, রাঙ্গামাটির মোঃ ইউছুফ মিয়া, তমল কান্তি দাশ, প্রীতিকণা কর্মকার, বরইছড়ি ইউপিএম আহমদ জলিল, কুতুবদিয়ার ইউপিএম জালাল উদ্দীন, পটিয়ার আবুল বাসার, আবদুল মালেক, তপনজ্যোতি চাকমা, আবুল কালাম, মোজাম্মেল হক, তানজিলুল কবির, নিশিতা, পিংকি প্রমূখ।
আলোচকবৃন্দ বীমাশিল্পের প্রসারে ডাক জীবন বীমার সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। বীমা ব্যবসার সম্প্রসারণে বিরাজমান সমস্যাসমূহ সমাধানের মাধ্যমে ডাক জীবন বীমার উত্তরণে নানা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেমিনারের সুপারিশসমূহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন